কুরআন, তাফসির ও সীরাত শিখুন
ইসলামি শিক্ষার একটি নির্ভরযোগ্য মাধ্যম — পাঠ, পরীক্ষা, ইলমি লেখা এবং প্রতিদিনের ইসলামি টুল।
৮ কার্তিক ১৪৩৩ · ২৩ অক্টোবর ২০২৬
পরবর্তী ওয়াক্ত: ফজর · ৪:৪৪ AM
- ফজর ৪:৪৩
- যুহর ১১:৪৪
- আসর ৩:৪৯
- মাগরিব ৫:২৬
- এশা ৬:৪২
আজ সূর্যাস্ত: ৫:২৬ PM — হিজরি তারিখ সূর্যাস্তের পর পরিবর্তিত হয়।
৫৮
শিক্ষার্থী
৪
কোর্স
৪২
ক্লাস
১০
বই
উস্তায পরিচিতি
মাসউদুর রহমান আলিমী মুহাদ্দিস, খতীব, লেখক ও অনুবাদক সংক্ষিপ্ত পরিচিতি মাসউদুর রহমান আলিমী কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন উজানীজোড়া গ্রামের এক দ্বীনদার ও ধর্মপরায়ণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ। শৈশব থেকেই পারিবারিক ধর্মীয় পরিবেশে তাঁর বেড়ে ওঠা। ইলমে দ্বীন অর্জন, ইসলামের বিশুদ্ধ শিক্ষা প্রচার এবং কুরআন-সুন্নাহর আলোকে মানুষের জীবন গঠনের প্রত্যয় নিয়ে তিনি তাঁর জ্ঞানচর্চা ও কর্মজীবন পরিচালনা করে আসছেন। শিক্ষাজীবন তাঁর প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় পিতা-মাতার স্নেহময় তত্ত্বাবধানে। এরপর তিনি ঢাকার মিরপুরের দারুসসালামে অবস্থিত আল-জামিয়াতুস সিদ্দীকিয়া দারুল উলূম (ফুরফুরা শরীফ) মাদরাসা থেকে মক্তব ও নাজেরা বিভাগের পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি মিরপুর-১৪-এর ঐতিহ্যবাহী জামিউল উলূম মাদরাসা এবং মিরপুর-১৩-এর জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদরাসায় হিফজুল কুরআনের শিক্ষা অর্জন করেন। কিতাব বিভাগের পড়াশোনা শুরু করেন ঢাকার জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসা থেকে। এরপর দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ-এ অধ্যয়ন করেন। পরবর্তী সময়ে জামিয়া আরাবিয়া রাহমানিয়া আলী অ্যান্ড নূর রিয়েল স্টেট থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। উচ্চতর ফিকহি গবেষণা ও শরঈ জ্ঞানচর্চার লক্ষ্যে তিনি ঐতিহাসিক জামিয়া কুরআনীয়া আরাবিয়া, লালবাগ মাদরাসা-এর ইফতা বিভাগে অধ্যয়ন করেন। কর্মজীবন ও দ্বীনি খেদমত কর্মজীবনে তিনি একাধারে ইমাম, খতীব, মুহাদ্দিস, লেখক ও অনুবাদক হিসেবে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তাঁর কর্মজীবনের সূচনা হয় জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মিরপুর মাদরাসায়। ২০২১ সাল থেকে অদ্যাবধি তিনি হাফেজ্জী হুজুর রহ. কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া বলিয়ারপুর মাদরাসা, সাভার, ঢাকায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি সাভারের হেমায়েতপুরের শাপলা হাউজিংয়ে অবস্থিত বাইতুশ শরফ জামে মসজিদ-এ ইমাম ও খতীব হিসেবে দ্বীনি খেদমত আঞ্জাম দিচ্ছেন। মসজিদকেন্দ্রিক বিভিন্ন দ্বীনি কার্যক্রম, ইসলামী আলোচনা ও জনসচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে মানুষের কাছে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দিতে তিনি সচেষ্ট। লেখালেখি ও অনুবাদ ইলমি অঙ্গনে পাঠদান ও দ্বীনি খেদমতের পাশাপাশি লেখালেখি এবং আরবি থেকে বাংলায় অনুবাদকর্মেও তিনি সক্রিয়। কুরআন-সুন্নাহর শিক্ষা, ইসলামী জ্ঞানচর্চা ও প্রয়োজনীয় দ্বীনি বিষয় পাঠকদের কাছে সহজবোধ্যভাবে উপস্থাপন করার প্রয়াসে তিনি মৌলিক রচনা ও অনুবাদকর্মে আত্মনিয়োগ করেছেন। এ পর্যন্ত তাঁর রচিত ও অনূদিত প্রায় এক ডজন গ্রন্থ প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে সাড়া জাগিয়েছে। আরবি ভাষার ইলমি ও গবেষণাধর্মী রচনাকে সাবলীল, প্রাঞ্জল ও বোধগম্য বাংলায় উপস্থাপন করা এবং নির্ভরযোগ্য দ্বীনি জ্ঞানচর্চার প্রসার ঘটানো তাঁর লেখালেখির অন্যতম লক্ষ্য। জীবনদর্শন ও স্বপ্ন ব্যক্তিজীবনে তিনি বিনয়ী, সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত। ইলমকে আমলের মাধ্যমে জীবনে ধারণ করা এবং সেই ইলমের আলো অন্যের কাছে পৌঁছে দেওয়াকে তিনি জীবনের অন্যতম দায়িত্ব মনে করেন। মানুষের কাছে ইসলামের বিশুদ্ধ বার্তা ও সৌন্দর্য তুলে ধরা, কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজজীবন গঠনে ভূমিকা রাখা এবং অধিকসংখ্যক মানুষকে সঙ্গে নিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়াই তাঁর জীবনের পরম আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা—তিনি যেন তাঁর হায়াত, ইলম, আমল ও দ্বীনি খেদমতে বরকত দান করেন; তাঁর ইলম ও হিলম দ্বারা উম্মাহকে ব্যাপকভাবে উপকৃত করেন এবং তাঁর সকল নেক প্রচেষ্টা কবুল করেন। আমীন, ইয়া রব্বাল আলামীন।
কোর্সসমূহ
সীরাত, তাফসির ও বয়ান। পাঠ দেখতে লগইন করুন।
সীরাত
তাফসির
জুমার বয়ান
মহিলাদের হালাকাহ
ক্লাসের অডিও ও রিসোর্স নিবন্ধিত শিক্ষার্থীদের জন্য।
বইসমূহ
উস্তাযের রচিত ও সংকলিত বইসমূহ।
ইসলামি টুল
টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন
নতুন ক্লাস, লেখা ও পরীক্ষার আপডেট নিয়মিত পেতে যুক্ত হোন।